ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১২, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ পিস ইয়াব ‘সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে চৌমুহনী পৌরসভার পোড়াবাড়ী রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মোর্শেদ আলম কমপ্লেক্সের সামনে অবস্থান নেয় এবং পরবর্তীতে অর্পিতা সেলুনের সামনে অভিযান চালায়।

অভিযানে মোঃ  বাবু (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তিনি গনিপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পোড়াবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন এর  সার্বিক তত্ত্বাবধানে। অভিযান পরিচালনা করেন, জেলা গোয়েন্দা শাখার এস,আই অনুপ চক্রবর্তী।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।