ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অস্ত্র ক্রয়-বিক্রয়ের সময় পিস্তল-গুলি’সহ গ্রেপ্তার ২

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মার্চ ৭, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র কেনাবেচার সময় আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে উপজেলার আমান উল্যাহ পুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আমান উল্যা পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা গ্রামের মো.মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম (২০) ও একই গ্রামের নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন (৩৪)।

পুলিশ জানিয়েছে, অভিযান চলাকালে ৩জন দৌড়ে পালানোর চেষ্টা করলে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি লোহার তৈরি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তদন্তে জানা যায়, আটকরা এলাকায় আধিপত্য বিস্তার এবং অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পলাতক আসামিসহ বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।