ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য গ্রেফতার

admin
জানুয়ারি ১২, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মানিকগঞ্জে সদর হাসপাতালে নাইট ডিউটি চলাকালীন সময়ে এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুইজন আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ নামে দুইজনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ।

সোমবার (১১ জানুয়ারী) দিবাগত রাত প্রায় সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। তিনি জানান, ভুক্তভোগী নারী নারায়নগঞ্জ থেকে স্বামীর সাথে নিজেদের চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ নানার বাড়িতে যাচ্ছিলেন।

একপর্যায়ে ভ্যানগাড়ির চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা রাত প্রায় দেড়টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে থামেন। সেখানে দুইজন আনসার সদস্যের সাথে কথা হলে- তারা তাদের হাসপাতালের ভেতরে যাওয়ার জন্য বলে।

পুলিশ সুপার বলেন, আনসার সদস্যরা তাদের স্বামী স্ত্রী কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলে স্বামীর কাছ থেকে স্ত্রীকে আলাদা করে হাসপাতালের দোতলায় নিয়ে যায়। স্বামীকে নিচে অপর এক আনসার সদস্যের কাছে রেখে যান।

পরে নিচে থাকা আনসার সদস্যকে ভুক্তভোগী নারীর কাছে পাঠিয়ে তার স্বামীকে নিয়ে খাবার কেনার কথা বলে নিয়ে যান আগের আনসার সদস্য। কু-মতলব থাকায় সময়ক্ষেপণের জন্য তারা তার স্বামীকে খাবার কেনার কথা বলে দুই সদস্য তাদের অবস্থান পরিবর্তন করে।

পরে একপর্যায়ে ভুক্তভোগী নারীর স্বামী ফিরে এসে স্ত্রীকে দেখে সন্দেহ করেন। তখন তারা (স্বামী-স্ত্রী) হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় টহলরত পুলিশ দেখে ঘটনা খুলে বলে ভুক্তভোগী নারী।

পুলিশ কর্মকর্তা জানান, ওই নারীকে ভয় দেখানো হয়েছিলো বলে তিনি প্রথমে স্বামীর কাছে ঘটনা স্বীকার করেননি। পরে পুলিশের কাছে জোরপূর্বক ধর্ষণের ঘটনা জানালে দুই আনসার সদস্যকে গ্রেফতার করা হয়।

 ওই নারী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিয়েছেন, সে ট্রমার মধ্যে আছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। ভুক্তভোগী নারীর গার্ডিয়ান হিসেবে তার নানা আসার পরই মামলাটি দায়ের করা হবে বলে জানান পুলিশ সুপার।