ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
ডিসেম্বর ২৪, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মো.মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দেলু উপজেলার একলাশপুর গ্রামের কাম বেপারী বাড়ির ছায়েদুল হকের ছেলে।

র‍্যাব জানায়, গত অক্টোবর মাসে পূর্ব শক্রতার জেরে উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় একজন নিরীহ মানুষকে একদল সন্ত্রাসী মারধর করে। ওই সময় ভিকটিম মারওয়ান হোসেন ওরফে বিজয় সন্ত্রাসীদের হাত থেকে ওই নিরীহ মানুষকে ছাড়িয়ে নেন। এতে সন্ত্রাসীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ধারালো রামদা, ছুরি দিয়ে তিনশর অধিক মারাত্মক কাটা ও কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‍্যাব কর্মকর্তা মো.মুহিত কবীর সেরনিয়াবাত জানান, বিজয় হত্যা মামলার ২ নম্বর আসামি দেলু মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।