ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

‎নোয়াখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কবিরহাট উপজেলা প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসত ঘরের পিছনের কড়ই গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

‎নিহত বেলায়েত হোসেন ওরফে মুন্সী (৩৫) একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রফিক মিয়ার বাড়ির মো.জামাল উদ্দিনের ছেলে।

‎নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সী নিজের বসত ঘর থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। শনিবার সকালে নলুয়া গ্রামের আলা উদ্দিনের বসত ঘরের পিছনের কড়ই গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। 

‎পরিবারের সদস্যরা জানায়, সে একসময় মাদক কারবারের সাথে জড়িত ছিলো। কিছু দিন আগে তিনি মাদক কারবার ছেড়ে ভালো পথে চলে আসে। নিহতের পরিবার এটিকে হত্যাকান্ড দাবি করে বলেন, তাকে এক জায়গায় পিটিয়ে হত্যা করে অন্য জায়গায় নিয়ে মহিলাদের ম্যাক্সি এবং ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

‎কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।