ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

‎নোয়াখালীতে নৌঘাট দখল নিয়ে বিরোধ, সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

কোম্পানীগঞ্জ নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাট দখলকে কেন্দ্র করে আশ্রাফুল ইসলাম ইমন (২৭) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে যুবদলকর্মীদের বিরুদ্ধে।

‎বুধবার (২০ আগস্ট) বিকেলে চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎আহত ইমন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইসমাইলের ছেলে এবং ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

‎প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেল ৩টার দিকে চরএলাহীর প্রয়াত সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতার ছেলে যুবদলকর্মী সাব্বিরের নেতৃত্বে ১০-১২ জন হামলাকারী ইমনকে কুপিয়ে জখম করে।

‎গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

‎এ ঘটনায় অভিযুক্তদের খোঁজ করেও পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, থানায় মামলা হওয়ার খবর শুনে হামলাকারীরা লুকিয়ে রয়েছে।

‎কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। সন্ত্রাসীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।