ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে যুবদল নেতাকর্মীদের উপর হামলা: যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

বেগমগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জে তিন যুবদল নেতাকর্মীকে পেটানোর বিরোধের জের ধরে অভিযুক্ত যুবলীগ নেতার বসতঘরে হামলা, ভাঙচুর করে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের মোশকপুর গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা শাকিলের হামলায় যুবদলের ৩ নেতাকর্মী গুরুতর আহত হয়। ঘটনার পর থেকে যুবলীগ নেতা শাকিল গা ঢাকা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় যুবদল নেতা নাজমুল হাসান, মিহির ও তার ভাই মাহিদুল’সহ কয়েকজন অনুসারী নিয়ে যুবলীগ নেতা শাকিলের বাড়ির কাছে এসে অবস্থান নেয়।

একপর্যায়ে তারা শাকিলকে গালিগালাজ শুরু করলে সে বাড়ি থেকে বের হয়ে আসে। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা শাকিলের আঘাতে যুবদল নেতা নাজমুল হাসান, মিহির, মাহিদুল আহত হয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

স্থানীয়রা আরও জানায়, যুবলীগ নেতা শাকিল ও তার সহযোগীদের পিটুনিতে তিন যুবদল নেতাকর্মী আহত হবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে থাকে।

রাত পৌনে ৮টার দিকে যুবদল নেতা নাজমুল হাসান, মিহিরের অনুসারী মো.রুবেল (৩০), মো.রায়হান (২৮), মো.রাশেদ (২০), সালাম (২৬) সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন শাকিলের বাড়িতে গিয়ে তার বসতঘরে তাকে খোঁজাখুঁজি করে।

সেখানে যুবলীগ নেতা শাকিলকে না পেয়ে বসতঘর এলোপাথাড়ি কুপিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন দেখে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই বসতঘর পুরোপুরি আগুনে পুড়ে যায়।

এবিষয়ে জানতে আহত যুবদলনেতা নাজমুল, মিহির ও মাহিদুলের মুঠোফোনে একাধিকবার কল দেয়ার পরও সংযোগ না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

যোগাযোগ করা হলে আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক বলেন, দীর্ঘদিন আমাদের ইউনিয়নে যুবদলের কোনো কমিটি নেই। ঘটনার পরপরই একাধিক আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বিষয়টি দেখছে। আমি এ বিষয়ে কোন কথা বলবো না।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বসতঘর পুরোপুরি পুড়ে গেছে। তাদের প্রতিপক্ষের দুজনও আহত হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে গুলি ছোঁড়ার কোন আলামত পাওয়া যায়নি। যাদের ঘর পুড়িয়ে দেয়া হয়েছে তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।