ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মে ১৭, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা৷

বুধবার (১৭মে) সকালে ডেসটিনি কলেজ ও মোহাম্মদ পুর যুব সংগঠনের আয়োজনে সুবর্ণচর উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের এছাক মুন্সির হাটের পাশে ডেসটিনি কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় মোহাম্মদ পুর যুব সংগঠনের সভাপতি মো. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেসটিনি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রুবেল চৌধুরী, যুব সংগঠনের সদস্য তারেক আজিজ, নোমান, মোস্তফা স্যার, হুমায়েরা, তানজিনা, শাহেনুরসহ ডেসটিনি কলেজের শিক্ষার্থীরা৷

শিক্ষার্থীরা সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশার কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও বাস চলাচল চালু করার জন্য দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান৷ এছাড়াও দ্রুত সড়কটি সংস্কার না করলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।