ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ট্রাকচাপায় ৬জন নিহত

জহিরুল হক জহির
নভেম্বর ৪, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছে। এতে সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে ধুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে নোয়াখালী সরকারি কলেজের দুই শিক্ষার্থী সহ মোট ৬জন নিহত হয়েছেন।

 মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- সিএনজি চালক খোকন (৪৬), যাত্রী তানিম হাসান (২৬), মো. সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬)। তাৎক্ষণিকভাবে এক নারীসহ বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

 স্থানীয় বাসিন্দা স্বপন বলেন, নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটিকে চাপা দেয় একটি ট্রাক। এতে সিএনজির সব যাত্রী মারা যায়। এবং সিএনজিটি দুমড়ে-মুছড়ে যায়। গাড়ি ২টি রাস্তায় রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের উদ্দেশ্যে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজি ছেড়ে যায়। সিএনজিটি কবিরহাট পৌর এলাকার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের সামনের সড়কে পৌঁছালে সিএনজি অটোরিকশার সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে চলে যায়।

ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা ৩ যাত্রী ও পরে কবিরহাট হাসপাতালে নেওয়ার পথে ১জন ও জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে আরও ১জন যাত্রী মারা যায়। এ ঘটনায় আহত  ১জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপর ট্রাকটি আটক করেছে স্থানীয় লোকজন। খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জানান, সিএনজিটি সোজা এসে ট্রাকের নিচে ঢুকে যায়। পরবর্তীতে ট্রাক চালক ট্রাক না থামিয়ে প্রায় দুইশ গজের মতো টেনে নিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকের গতিরোধ করে গাড়িটি আটক করতে সক্ষম হয়।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দেবনাথ জানান, ঘটনাস্থলে ৩জন ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ২জন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও ১জন মারা যায়।

 কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে। সিএনজিতে থাকা চালকসহ ৬জনই মারা গেছেন। গাড়ি ২টি থানায় আনা হয়েছে। ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।