ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
আগস্ট ২২, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর মো.ফারুক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফারুক একই ইউনিয়নের নবগ্রামের মো.খোকনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ফারুক মানসিক বিকারগ্রস্থ ছিল। একাধিকবার পরিবারের লোকজন তাকে চিকিৎসা করান।

বৃহস্পতিবার সকালে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলো। বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্ট এর পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।