
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের অধীনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবনির্মিত ৩২৪টি আবাসিক ফ্ল্যাট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যায়ে নির্মিত ৯টি ১০তলা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

(নোয়াখালীতে সরকারি চাকরিজীবীদের আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন)
এ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

(নোয়াখালীতে সরকারি চাকরিজীবীদের আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন)
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমরা কেবল বেতন বৃদ্ধি করি নাই পাশাপাশি আমরা জেলা গুলোতে আবাসন ব্যবস্থা করেছি। যাতে যেকোনো জেলায় কাজ করলে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে এবং সুন্দর ভাবে পালন করতে পারে।

(নোয়াখালীতে সরকারি চাকরিজীবীদের আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন)
গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ১২৫০ বর্গফুট দুইটি ১০তলা ভবনে ৭২টি ফ্ল্যাট, ১০০০ বর্গফুটের দুইটি ১০তলা ভবনে ৭২ টি ফ্ল্যাট, ৮০০ বর্গফুটের দুইটি ১০ তলা ভবনে ৭২ টি ফ্ল্যাট, ৬৫০ বর্গফুটের তিনটি। ১০তলা ভবনে ১০৮ টি ফ্ল্যাট সহ মোট ৩২৪ টি ফ্ল্যাট নির্মাণে ব্যয় হয়েছে ২১২ কোটি ৪৯ লাখ টাকা।

(নোয়াখালীতে সরকারি চাকরিজীবীদের আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন)
নবনির্মিত এই ৯টি ভবনে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে। ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির ইন্টারনেট, ইন্টারকম, গাড়ি রাখার পার্কিং, অগ্নিনির্বাপন ব্যবস্থা, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং সুউচ্চ সীমানা প্রাচীরে ঘেরা এলাকাটি পরিকল্পিত আবাসিক এলাকায় সীমানা প্রাচীরের ভেতরে থাকা দুটি পুকুরের চারদিকে কংক্রিট ব্লকে বাঁধাই করে দৃষ্টিনন্দন করা হয়েছে।

(নোয়াখালীতে সরকারি চাকরিজীবীদের আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন)
নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব জানান, নির্মিত এ ৯টি ১০তলা ভবনের নির্মাণ গত জুন মাসে শেষ হয়। আজ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন করেছেন।
এখন এগুলো সরকারী কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে হস্তান্তর করতে কোনো বাধা নেই।
এ সময় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দ্বীন মোহাম্মদ, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ খাঁন সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী মিডিয়া/নিউজ

