ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে গণপূর্ত বিভাগের সরকারি খাস জমি থেকে অবৈধ ৩০ স্থাপনা উচ্ছেদ।

admin
জানুয়ারি ১৭, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love
নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী:
নোয়াখালী জেলা শহর মাইজদীতে গণপূর্ত বিভাগের সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। 
সোমবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত হাউজিং ফ্ল্যাট রোডে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গণপূর্তের জায়গা দখল করে তৈরি করা প্রায় ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, অননুমোদিত স্থাপনা নির্মাণ বন্ধে গণপূর্ত বিভাগ নোয়াখালীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. এমদাদুল হক মিয়াঁ, সহকারী প্রকৌশলী (সিভিল) জাহিদ হাসান সহ সুধারাম মডেল থানার প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
নোয়াখালী মিডিয়া/নিউজ