ঢাকারবিবার , ২৩ জুন ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ২৩, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

 

১৯৭২ সালের ২৩ জুন সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

 

আজ রবিবার (২৩ জুন) সকাল ১০টা থেকে নোয়াখালী প্রেসক্লাবে দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে নোয়াখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, নোয়াখালী পৌর মেয়র, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছা সেবক লীগ সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধু ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।

 

এর পর সাংবাদিকদের একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।র‌্যালীর পর নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আরা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, প্রেসক্লাবের সহসভাপতি শাহ এমরান সুজন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়খালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট। এসময় নোয়াখালীতে কর্মরত সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনি অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।