ঢাকারবিবার , ২০ নভেম্বর ২০২২
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৪ যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

admin
নভেম্বর ২০, ২০২২ ৫:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্রধারী ৪ যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের হেফাজতে থাকা ১টি এলজি, ১টি পাইপগান ১টি এবং ১২ বোর গুলি উদ্ধার করা হয়।
রোববার (২০ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।
শনিবার ১৯ নভেম্বর রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অভিযান  চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের টুক্কা মিয়ার বাড়ির মো. আব্দুর রহিমের ছেলে মো. আব্দুল হান্নান (২৫), একই ইউনিয়নের নাদেরুজ্জামান মহুরী বাড়ীর মৃত আবুল বাশারের ছেলে মো. ইমাম হোসেন ওরফে দুখু  (২২), চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মৃত নুর ইসলামের ছেলে মো. আব্দুর রহমান (২২) ও ইনা বলিগো বাড়ির মো. আবুল খায়েরের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে সুজন (২৫)।
র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীদের ১টি এলজি, ১টি পাইপগান  ১টি ও ১২ বোর গুলিসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আসামির বিরুদ্ধে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ