ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও এবং পানি উন্নয়ন বোর্ড

সুবর্ণচর প্রতিনিধি
জুন ৪, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী >>>

ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং ঘূর্ণিঝড় রিমেলে ৫নং চর জুবলি ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ে জোয়ারের পানিতে  ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণ পানিবিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ডায়রিয়া দেখা দিলে ডায়রিয়ার ওষুধ মজুদ আছে বলে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আশ্বাস্ত করেন। তিনি বলেন আমি তাৎক্ষণিক ত্রাণের ব্যবস্থাও করেছিলাম।

এ সময় ৫নং চর জুবলি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্ল্যা খসরু বলেন, অত্র ওয়ার্ডের মুজিব নগর এলাকার পশ্চিম পাশে আমাদেরকে একটা রিং বাঁধ দিলে আমরা জোয়ারের পানি থেকে রক্ষা পাবো এবং আমাদের ফসলের ক্ষয়ক্ষতি হবে না।

উপজেলা নির্বাহী অফিসার জনাব আল আমিন সরকারের সাথে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি)  অশোক বিক্রম চাকমা, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম, ৫ নং চরজুবিলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের সাব-ডিবিশন বিডাব্লিউডিবি ( এস ডি), সুবর্ণচর উপজেলা পল্লী বিদ্যুৎ এরিয়া  ম্যানেজার আব্দুল হক চৌধুরী,  ইউপি সদস্য মোঃ অজি উল্লাহ, ইউপি সদস্য মঞ্জুর আলম, ইউপি সদস্য মায়া বেগম। এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার প্রায় অর্ধ শত নারী ও পুরুষ এবং উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।