ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

চরজুবিলী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন

সুবর্ণচর প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ, সুবর্ণচর, নোয়াখালী >>> নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নে কার্ডধারী হতদরিদ্র উপকারভোগীদের মাঝে ভিজিএফ এর  চাল বিতরণে মধ্যে দিয়ে উদ্ধোধন করা হয়েছে। 

২৪ রমজান বৃহস্পতিবার (৪এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় ৫ নং চরজুবিলী ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়।  এতে ৭হাজার ৪শত ২০ জন উপকারভোগী মানুষের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সুবর্ণচর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম চৌধুরী।

এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। ৫ নং চর জুবিলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, উপজেলা ট্যাগ অফিসার ডাঃ ফখরুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ।

৫নং চর জুবিলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু উপকারভোগী সকলের উপস্থিতিতে  উপজেলা নির্বাহী অফিসারকে উদ্দেশ্য করে বলেন, ১০ কেজি করে চাল বিতরণে কারো কাছ থেকে একটি টাকাও নেওয়া হয়নি, অন্য কেউ টাকা নিয়েছে এরকম কোন রিপোর্ট পেলে আমাকে সাথে সাথে অবহিত করবেন, তিনি ইউনিয়ন পরিষদকে ডিজিটাল করার লক্ষ্যে  উন্নয়ন মৃলক কাজের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।