ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কবিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬মার্চ) ভোরবেলা কবিরহাট সরকারী কলেজ মাঠে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এ উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা করা।

এ সময় উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন,পৌর মেয়র জহিরুল হক রায়হান,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির,  বীর মুক্তিযুদ্ধা আবুল কাশেম, সাংবাদিকবৃন্দ ছাত্রলীগ-যুবলীগ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। মহিলাদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ। মুক্তিযুদ্ধাদের হাড়ি ভাঙ্গা ও দৌড় প্রতিযোগীতা। ছাত্র-ছাত্রী ও শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক অভিনয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

উপজেলা পরিষদ অডিটারিয়ামে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা মানুষ স্বাধীনতার সুফল তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যব্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

উপজেলা প্রশাসন বনাম পৌরসভা প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরুস্কার বিতরণ শেষে দিবসের কর্মসূচির সমাপ্তি হয়।