ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে কবিরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কবিরহাট প্রতিনিধি
মার্চ ১০, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

“মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুুতিতে গতিশীলতা’’ প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কবিরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলার সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায়
বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মুজিবুর রহমান, সাংবাদিক জহিরুল হক জহির, এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক অর্জুন ভৌমিক, সাংবাদিক মোহাম্মদ শহীদ। প্রকল্প বাস্তবায়ন দপ্তরের কার্য সহকারী মোঃ মাইন উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনিরোধক বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।