
নোয়াখালীর সুবর্ণচরে মানবতার ফেরিওয়ালার হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমিন সরকার উজ্জল।
সুবর্ণচরে ইউএনও হিসেবে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন মানবিক কাজে নিয়োজিত রয়েছেন । শীতের রাতে কম্বল আর শুকনো খাবার নিয়ে বিভিন্ন এতিমখানা এবং অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) রাত ১০ টার সময় কাউকে না জানিয়ে বেশকিছু কম্বল, দুধের প্যাকেট, মসুরডাল, চিনি, হরলিক্স সহ বিভিন্ন শুকনো খাবার নিয়ে তিনি ১নং চর জব্বর ইউনিয়নে সমিতি বাজার বায়তুশ সাইফ জামানিয়া এতিমখানায় বিতরণ করেন। এ সময় তিনি এতিমদের থাকা-খাওয়ার খোঁজ-খবর নেন।
একজন মানবিক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অসহায় এতিম শিক্ষার্থীদের সহযোগীতা করে পুরো উপজেলা জুড়ে ব্যাপক প্রসংশা কুড়াচ্ছেন তিনি ।

