ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা

নোয়াখালী জেলা প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। এ সময় নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু সহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে আসলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল দেখা দিবে এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন হবে বলে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।