ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীত এমপি একরামের নেতৃত্বে র‍্যালি ও শোকসভা  

নোয়াখালী জেলা প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে শোক র‍্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালন করা হয়। অপরদিকে, নোয়াখালী জেলা আওয়ামীলীগ ও শোক দিবসে পৃথক ভাবে ব্যাপক কর্মসূচি পালন করে।
এমপির নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার নেতাকর্মিরা। পরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান এর সভাপতিত্বে বেলা ১১টায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি একরামুল করিম চৌধুরী।
এর আগে তার অনুসারী নেতাকর্মি নিয়ে একরামুল করিম চৌধুরী জেলা শহরের প্রধান সড়কে শোক র‍্যালি করেন।
এ সময় সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
শোক সভায় একরামুল করিম চৌধুরী বলেন, আওয়ামীলীগের কিছু নেতাকর্মি বিএনপির সাথে রাতের বেলা গোপনে আঁতাত করে নৌকার বিরুদ্বে ষড়যন্ত্র করছে। তিনি দলীয় নেতাকর্মিদের লক্ষ্য করে বলেন আপনারা সতর্ক থাকবেন।
আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাতে আজ আপনাদের দাম আছে। নচেৎ আপনাদের কোন মূল্য থাকবে না। আমেরিকা ও এখন শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে। তিনি পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মিদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।