ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মা-মেয়েকে বেঁধে টিকটক, মূল আসামী গ্রেফতার।

Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি:

 

নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা মো. জিল্লুর রহমান কে গ্রেফতার করেছে পুলিশ।

 

গতকাল শুক্রবার রাত ৮টার সময় চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উক্ত আসামিকে বিচারিক আদালতে সোর্পদ করা হবে।

গ্রেফতারকৃত আসামিকে আজ বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

 

উল্লেখ্য, হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে ইদ্রিসদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল একই বাড়ির জিল্লুর রহমানসহ কয়েকজনের। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়।

 

 

গত ৯ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় ইদ্রিসের দশম শ্রেণী পড়ুয়া মেয়ে কুসুম আক্তার (১৬) কে জিল্লুর তার লোকজন নিয়ে এলোপাতাড়ি মারধর করে।

 

কুসুমের চিৎকারে তার মা ঝুমুর এগিয়ে এলে তাকে ও মারধর শুরু করে।

 

একপর্যায়ে মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও ধারণ করে তা টিকটকে চোর হিসেবে উপস্থাপন করে ছেড়ে দেয়া হয়।

 

পরে এ ঘটনায় গত বুধবার ২২ ফেব্রুয়ারি থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

মামলায় জিল্লুর রহমানকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা হিসেবে আরও তিনজনকে আসামি করা হয়।

 

 

 

নোয়াখালী মিডিয়া/নিউজ