
সাইফুল ইসলাম, নোয়াখালী >>> জেলা পুলিশের কর্ম মূল্যায়ণে বিভিন্ন ক্যাটাগরিতে বেগমগঞ্জ মডেল থানার পুলিশের সাফল্য অর্জন। চলতি বছরের জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত বেগমগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক অবৈধ অস্ত্র, মাদক ও পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার’সহ আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায়
রবিবার (৫ এপ্রিল) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কল্যান সভায় নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশসুপার টি,এম, মোশারফ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
এছাড়াও কল্যাণ সভায় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্তৃপক্ষগনও উপস্থিত ছিলেন। বেগমগঞ্জ মডেল থানার পুরস্কার প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন, শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল আ.ন.ম ইমরান খান।

শ্রেষ্ঠ ওসি (বেগমগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ) মোহাম্মদ সামসুজ্জামান। এছাড়াও বিভিন্ন ক্যাটেগরিতে পুরুষ্কার প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার এস,আই (নিঃ) কুতুব উদ্দিন খান লিয়ন।
শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধার এস,আই (নিঃ) পাপেল রায় ও এস,আই (নিঃ) মোঃ নুরুজ্জামান।শ্রেষ্ঠ গ্রেফতার পরোয়ানা তামিল কারী অফিসার এ,এস,আই (নিঃ) মোঃ জালাল হোসেন ও এ,এস,আই (নিঃ) মোঃ ইলিয়াছ হোসেন।

