ঢাকাশুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে স্বামীকে হ-ত্যা-র দায়ে স্ত্রী সহ ৩ জনের যাবজ্জীবন কা-রা-দ-ন্ড।

নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: 
স্ত্রীর পরকিয়া প্রেমের জের ধরে স্বামী আবু সোলাইমান মাহমুদ (মহুরী) (৩৫) কে হত্যার দায়ে স্ত্রী সহ ৩ জন কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নোয়াখালী জেলা জজ আদালত।
একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তবে রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহতের স্ত্রী রহিমা আক্তার ধনি, বেগমগঞ্জ উপজেলার রায়কৃষ্ণপুর গ্রামের কালা মিয়ার ছেলে হেঞ্জু মিয়া (৫০) ও সদর উপজেলার আনোয়ার উল্লাহর ছেলে সামছুদ্দিন (৪০)।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় প্রদান করেন।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ৭ মার্চ আবু সোলাইমান মাহমুদ মহুরী অপহরণের অভিযোগ এনে সুধারাম থানায় মামলা দায়ের করেন স্ত্রী রহিমা আক্তার ধনি।
এরপর মামলার তদন্তে তদন্তকারী কর্মকর্তা লুৎফুর রহমান ঘটনার এক বছর পর ১৯৯৮ সালে ২৮ মে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেন।
তদন্তে জানা যায়, মরদেহ টি সোলেমান মুহুরীর। স্ত্রী রহিমা, আসামি হেঞ্জু মিয়ার সঙ্গে পরকিয়ায় জের ধরে স্বামীকে হত্যা করে লাশ গুম করে তারা। গৃহ শিক্ষক সামছুদ্দিন টাকার লোভে হত্যাকান্ডের সঙ্গে জড়িত পড়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নিহতের স্ত্রী সহ ৭ জন কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। স্বামী খুনের দায় স্বীকার করে স্ত্রী সহ ৩ আসামি আদালতে জবানবন্দি দেন।
মামলার সরকারি কৌঁসুলী মো. এমদাদ হোসেন কৈশোর বিষয় টি নিশ্চিত করে বলেন, ২৬ বছর পর ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ মামলার রায় প্রদান করেন।
তবে আসামিরা জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ