
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় ম্যাজিস্ট্রেট এর কর্মচারীর বাসা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের তাজুল ইসলাম মেম্বার বাড়ির তাজুল ইসলামের ছেলে মো. আব্দুর রহিম (৩৯) ও কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজাপুর গ্রামের শাহরুক মেম্বার বাড়ির মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. জলিল হোসেন মালেক ওরফে মানিক (৩২)।
রোবার (২২ জানুয়ারি) বিকেল ৪ টার সময় উপজেলার সরকারি গার্লস স্কুলের পশ্চিম পার্শ্বে অবস্থিত ম্যাজিস্ট্রেট কর্মচারীর বাসার ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
একই দিন সন্ধ্যা ৬ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার সরকারি গার্লস স্কুলের পশ্চিম পার্শ্বের ম্যাজিস্ট্রেট কর্মচারীর বাসার ভিতরে অবৈধ ভাবে মাদক বিক্রির উদ্দেশ্যে মাদক কারবারী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সেখানে অভিযান চালায়।
অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই কারবারি কে গ্রেফতার করা হয়। পরে আসাামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় , ওই বাসায় দীর্ঘদিন যাবত তারা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতো।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে কমমূল্যে ইয়াবা ক্রয় করে বেশি দামে বিক্রয় করত এই মাদককারবারি চক্র। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ

