ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্ট হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ৪, ২০২৩ ২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের প্যাথলজি ল্যাব টেকনিশিয়ান দৌলত উজ্জামান জয় (৩২) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার (৪ জুন) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল সোমবার রাত ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার কালা পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. সোহরাব হোসেন (৩৫)। সে উপজেলার পৌর হাজীপুর এলাকার মৃত আহাম্মদ উল্লার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। তিনি বলেন, ২০২০ সালের ১৩ মে সন্ধ্যায় চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জয় কে গ্রেফতার আসামি সোহরাব সহ তার সাঙ্গপাঙ্গরা চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজী পুর এলাকার মাওলানা কাসেমের বাড়ির সামনে ডেকে নিয়ে মাথায় ও কানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।
পরে ঘটনার দু’দিন পর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা আবদুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি মো. সোহরাব হোসেন সহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। পাশাপাশি তাদের প্রতিজন কে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।