ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার পাঠদান ও কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা

Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি >>>

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবলি ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামে অবস্থিত রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের নতুন সবক ও কৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে শিশু শ্রেণী থেকে দাখিল শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে নতুন সবক প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার স্বরূপ ক্রেস্ট বিতরণ করা হয়।

অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মফিজ উল্লাহ মেম্বারের সভাপতিত্বে ছাহেদ মোহাম্মদ হেলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী -৪ সদর সুবর্ণচরের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এর ছেলে মোহাম্মদ আবু সালেহ আব্দুল্লাহ সবুজ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতার ছেলে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মহি উদ্দিন মানিক, অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চরজব্বর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলো, বিশিষ্ট রাজনীতিবিদ খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, থানারহাট কলেজের অধ্যক্ষ ইয়াসিন আলি, বিশিষ্ট রাজনীতিবিদ নিজাম উদ্দিন ফারুক, রাজনীতিবিদ হেলাল উদ্দিন, রাজনীতিবিদ আব্দুল মালেক, রাজনীতিবিদ আলমগীর চৌধুরী ও সাংবাদিক মোহাম্মদ ছানা উল্লাহ প্রমুখ।

এই সময় নতুন সবকের পাঠদান করান অত্র এলাকার সুনামধন্য ব্যক্তি বহু হাফেজের শিক্ষক- হাফেজ মোহাম্মদ সুলতান আহম্মদ। পরিশেষে অত্র মাদ্রাসার সভাপতি সকল অভিভাবকদের অনুরোধ করেন যেন তাদের সন্তানদেরকে অত্র মাদ্রাসায় পড়ালেখা করাইয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে।