ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে একনলা বন্দুক ও গুলি সহ একজন গ্রেফতার।

নোয়াখালী জেলা প্রতিনিধি
মে ৯, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে আগ্নেয়াস্ত্র সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  

গ্রেফতার শফিকুল ইসলাম (৪৫) উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামের মৃত সেকান্দার মিয়ার ছেলে।

মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের বাইশসিন্দুর গ্রামের বদলকোট-দশঘরিয়া সড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।