ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল

স্ত্রীকে হত্যা মামলায় দীর্ঘদিন পর র‍্যাবের হাতে স্বামী গ্ৰেফতার

নোয়াখালী জেলা প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার দীর্ঘদিন পলাতক প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (২৫) চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র‍্যাব-৭, সিপিএসসি, চট্টগ্রামের যৌথ অভিযানে ১৫ আগস্ট রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসমাইল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার মামলা নং-২৪, তারিখ ২১ জুন ২০২৫-এর এজাহারনামীয় ১ নম্বর প্রধান আসামি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ১১(ক)/৩০ ধারায় মামলা রয়েছে।

র‍্যাব জানায়, ইসমাইল হোসেনের সঙ্গে নিহত সুমি আক্তার (২১)-এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসমাইল তার স্ত্রীর কাছে একটি ছাগল ও স্টিলের আলমারি অথবা ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন।

ভিকটিমের পরিবার থেকে কিছু টাকা দেওয়া হলেও দাবিকৃত পুরো টাকা না পাওয়ায় গত ৬ জুন ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ইসমাইল তার স্ত্রী সুমি আক্তারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে সুমিকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ দায়ের করা হয়। আদালতের নির্দেশে বেগমগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়।

মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী গোয়েন্দা নজরদারি শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-৭-এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে ফৌজদারহাট এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিএমপি, চট্টগ্রামের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।