নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আবরার ফাহাদ আবিদ (৪) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের মধু মিয়া বাড়ির আকবর হোসেনের ছেলে।
রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের রেনু বাজার টু জোবায়ের বাজার সড়কের মধু মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা আরিফ জানায়, আবিদ বাড়ির সামনে কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করছিল। ওই সময় জোবায়ের বাজার মুখি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।