ঢাকামঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ওবায়দুল কাদের এর পক্ষে ঈদ উপহার বিতরণ।

admin
এপ্রিল ১৮, ২০২৩ ১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের এর পক্ষে নোয়াখালী কবিরহাট উপজেলার সকল নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার শাড়ি-লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে কবিরহাট পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলার সব ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর সভাপতি-সম্পাদক, চেয়ারম্যান ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ওবায়দুল কাদের পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র জহিরুল হক রায়হান।

ঈদ উপহার বিতরণ শেষে পৌরমেয়র জহিরুল হক রায়হান বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ উপলক্ষে কবিরহাট উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ১০ হাজার শাড়ি লুঙ্গি এবং নগদ টাকা পাঠান।

ঈদুল ফিতর উপলক্ষে সকল ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতা-কর্মীদের মাঝে এই ঈদ উপহার বুঝিয়ে দেওয়া হয়েছে। চেয়ারম্যান ও দলের সভাপতি-সম্পাদকরা নেতা-কর্মীদের সাথে সমন্বয় করে যার যার ইউনিয়নে এসব শাড়ি-লুঙ্গী বিতরণ করবেন।

ঈদ উপহার সামগ্রী বিতণের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম সহ উপজেলা ও ইউনিয়ণ সমুহের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  নোয়াখালী মিডিয়া/নিউজ