ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর বেগমগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

জহিরুল হক জহির
জুলাই ১৫, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রমজান বিবির বাজার ও চৌমুহনী বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ তদারকি অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং শিশুখাদ্য বিক্রয়কারী দোকানগুলোতে তদারকি করা হয়।

এ সময় জুলাই ২০২৬ মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে কিনা এবং অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়।

 

অভিযানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি না করায় রমজান বিবির বাজারের মেসার্স মোহাম্মদীয়া খাদ্য বিতানকে ৫ হাজার টাকা এবং একই অভিযোগে মেসার্স শান্ত স্যানিটারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া চৌমুহনী বাজারের রেলগেইট এলাকার মেসার্স ঢাকা স্টোর-এ অনুমোদনহীন ও মেয়াদ উল্লেখবিহীন শিশুখাদ্য বিক্রি এবং বিপুল পরিমাণে মজুদ রাখার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।

অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১১টা থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।