ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে জমি বিরোধের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ

মোহাম্মদ ছানা উল্লাহ, নোয়াখালী
জুলাই ১৩, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্লাহ, নোয়াখালী >>>

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, দোকানে তালা লাগানো, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী হেলাল উদ্দিন।

অভিযোগ অনুযায়ী, রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী এলাকার হারিছ চৌধুরী বাজার জামে মসজিদ গলি সংলগ্ন হেলাল উদ্দিনের ধান, চাল ও কৃষিপণ্যের পাইকারি আড়তে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, পূর্ব থেকে চলমান জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাদশাহ মিয়া, সামছুল হক মিলন, জামাল উদ্দিন, জেসমিন আক্তার, বিলকিছ আক্তারসহ অজ্ঞাত আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে দোকানে তালা লাগিয়ে দেয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাধা দিতে গেলে হেলাল উদ্দিনের চাচাতো ভাই আবুল কালাম আজাদ ও আপন ভাই মো. জামাল উদ্দিনকে মারধর করা হয়।

এতে আবুল কালাম আজাদের বাম চোখের পাশে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন, এবং মো. জামাল উদ্দিনও আহত হন।

হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, তিনি ঘটনাস্থলে এগিয়ে গেলে হামলাকারীরা তার পরনের পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলে।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এছাড়া দোকানের তালা খুললে তাকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হারিছ চৌধুরী বাজার কমিটির সদস্য মোহাম্মদ উল্যাহ বলেন, “দুপুরে আমি খাবারের জন্য বাড়িতে ছিলাম। তখন বাজার থেকে ফোন করে জানানো হয়, হেলাল ব্যাপারীর দোকানে তালা দেওয়ার প্রস্তুতি চলছে।

দ্রুত বাজারে এসে দেখি দোকানের শাটারে দুটি তালা লাগানো হয়েছে।”

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”