ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

সংসার না টেকায় হতাশায় ছিলেন: ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

দীর্ঘ ৭৫ বছরের জীবনে দুইবার বিয়ে করেও স্থায়ী সংসার গড়তে পারেননি। কোনো সন্তানও হয়নি। একাকীত্ব ও ব্যক্তিগত হতাশার মধ্যেই কাটছিল জীবন। শেষ পর্যন্ত নিজ জীবন নিজেই শেষ করে দিলেন আবুল মালেক মাবুদ (৭৫)।

সোমবার (২৯ জুন) দুপুরে কালিকাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত জীবনে তিনি দুইবার বিয়ে করলেও কোনো সংসারই দীর্ঘস্থায়ী হয়নি।

তিনি নিঃসন্তান ছিলেন এবং দীর্ঘদিন ধরে একাকী জীবনযাপন করছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও ব্যক্তিগত হতাশা থেকে সোমবার সকালে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।