
বাচ্চাটির বাবা-মার ডিভোর্স হয়ে গেছে, কেউ এই ছোট্ট প্রাণটাকে নিতে চায়নি ! ফেলে রেখে গেছে অনাথ আশ্রমে।
মা চলে গেছেন লুকিয়ে বাচ্চাটি যখন খেলছিল, তখন। বিদায়টুকুও দেননি। এখন সে শধু মাটির দিকে তাকিয়ে থাকে। নিষ্পাপ দুটি চোখে একটাই পশ্ন
“আমার কি অপরাধ ছিল?”
সারাদিন ছোটাছুটি করার বয়সে আজ এই শিশু বাকরুদ্ধ, শীতল, একা। মানুষ হয়ে নিজের সন্তানের সাথে কেন এই নিষ্ঠুরতা ? এর কোনো বিচার নেই ? দয়াময়, তুমি ওদের বিচার করো। এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটিকে আগলে রেখো।

