ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল: নোয়াখালীতে আরও ২৩ আসামি গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সুধারাম মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ২৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলাটিতে মোট গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে নোয়াখালী সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকার বাঁধের হাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন আওয়ামী লীগ নেতা পলাতক আসামি আশরাফুল করিম বাবুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে।

এ সময় তারা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন ঘটায় এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা নং-১৫, তারিখ ০৬ জুন ২০২৬ এবং জিআর নং-১৯২ মূলে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬/৭/৮/৯/১০/১২ ধারায় ১১৭ জন এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলা রুজুর পর পুলিশ এজাহারভুক্ত ২৪ জন আসামিকে গ্রেপ্তার করে গত ৬ জুন বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

পরবর্তীতে একই মামলার তদন্তের অংশ হিসেবে নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের ৭ জুন আদালতে সোপর্দ করা হয়েছে।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।