ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

শখের বসে মদপান করে প্রাণ গেল কলেজ ছাত্রের

রাজশাহী প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

রাজশাহীতে মদপান করে অসুস্থ হয়ে জাহিদ হাসান অলি (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়।

জাহিদ নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, জাহিদ শখের বসে ২ দিন আগে বন্ধুদের সঙ্গে মদ পান করেন। এরপর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। তবে মদপানের বিষয়টি পরিবারের কাছে জানাজানি হওয়ার আশঙ্কায় প্রথমে হাসপাতালে ভর্তি হননি।

বুধবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির সময় চিকিৎসকদের মদপানের বিষয়টি জানানো হয়েছিল এবং মৃত্যু সনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওসি আরও  জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। তারা মামলা করতে চাননি এবং ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।