ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ‘আলিফ রেস্টুরেন্ট সহ ৩ প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা

জহিরুল হক জহির
এপ্রিল ২৯, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীতে আলিফ রেস্টুরেন্ট সহ ৩ প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে নোয়াখালী সদর উপজেলার মাইজদী সুপার মার্কেট ও বড় মসজিদ রোড এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে মাইজদী সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত আলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারকে খাবারে অনুমোদনহীন কেওড়া জল ব্যবহার, নিম্নমানের লবণ ব্যবহার, ফ্রিজে একইসঙ্গে রান্না ও কাঁচা খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনুমোদনহীন পণ্য ও বাসি খাবার জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটিকে লিখিতভাবে সতর্ক করা হয়।

অন্যদিকে বড় মসজিদ মার্কেট এলাকায় নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রির অভিযোগে মেসার্স জেসমিন কসমেটিকসকে ২ হাজার টাকা এবং অনুমোদনহীন পণ্য গোপন রাখার অভিযোগে মেসার্স কুইন কসমেটিকসকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ কসমেটিকস জব্দ করে ধ্বংস করা হয়।

বেলা ১২টা থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: আছাদুল ইসলাম। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মো: আছাদুল ইসলাম।