ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ‘The End’ লিখে যুবকের আত্মহত্যা 

হাতিয়া উপজেলা প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘The End’ লিখে পোস্ট দেয়ার পর মো. সাকিব উদ্দিন (২২) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। 

সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাকিব উদ্দিন ওই এলাকার আবদুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘The End’ লিখে একটি পোস্ট দেন। পরে তিনি বিষপান করেন। 

বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে দ্রুত তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুরে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, রাশিয়া যাওয়ার কথা বলে পরিবারের কাছে ১০ লাখ টাকা চেয়েছিল সাকিব।

সে কলেজের শিক্ষার্থী ছিল। টাকা না দেওয়ায় পরিবার সদস্যদের উপর অভিমান করে ফেসবুকে পোস্ট দিয়ে সে আত্মহত্যা করে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানার হেফাজতে নেয়া হয়েছে।