ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২জন নিহত

নোয়াখালী জেলা প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সেনবাগে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল। এর আগে, একই দিন সকাল ৭টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামের বাসিন্দা ট্রাকচালক মো. আল আমিন (৫৫) এবং বরিশাল জেলার বাসিন্দা নার্সারি ব্যবসায়ী মো. ফয়সাল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন নার্সারিতে গাছের চারা সরবরাহ করতেন।

শুক্রবার ভোরে ট্রাকে করে গাছের চারা নিয়ে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে সেনবাগ রাস্তার মাথা এলাকায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।

এ সময় দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আল আমিন ও ফয়সাল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে দুজনই মারা যায়।

এ সময় ট্রাকের সামনের আসনে থাকা আরও একজন গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থাও আশঙ্কাজনক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মন্ডল আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।