ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেলসহ আটক ৪

নোয়াখালী জেলা প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী অবৈধভাবে মজুদকৃত ১৪০০ (চৌদ্দশত) লিটার ডিজেল এবং একটি লাল রঙের ভাউচার গাড়িসহ ৪ জনকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এর বিশেষ অভিযানে আটক করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে পুলিশ সুপার কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল ১৭ এপ্রিল রাত সাড়ে ১০টা ৩০ দিকে সদর উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারে অবস্থিত আব্দুল মালেক অয়েল স্টোরে অবৈধভাবে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৪০ মিনিটে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৪জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ রাশেদ (৩৮) মোঃ নাছির উদ্দিন (৪৭), ভাউচার গাড়ির চালক মোঃ শিহাব উদ্দিন (২২), ও মোঃ মাকসুদ (৩২)।

আটককৃতদের থেকে ১৪০০ লিটার ডিজেল এবং একটি লাল রঙের ভাউচার গাড়ি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।