ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে আমগাছ থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নোয়াখালী জেলা প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী সদর উপজেলায় জান্নাত (১১) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের বিল্লাল ডাক্তারের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত ওই বাড়ির মো. বেলালের মেয়ে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতের বাবা-মা দুজনই চাকরিজীবী। ঘটনার দিনও তারা কর্মস্থলে ছিলেন। 

প্রতিদিনের মতো জান্নাত তার ছোট ভাইকে নিয়ে বাড়িতে অবস্থান করছিল। 

বিকেলের দিকে তার ছোট ভাই খেলতে বাইরে চলে গেলে সে একাই বাড়িতে থাকে। 

সন্ধ্যায় কর্মস্থল থেকে জান্নাতের মা বাড়িতে ফিরে। তাৎক্ষণিক মেয়েকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। 

একপর্যায়ে বাড়ির আঙিনায় একটি আমগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান তিনি। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। 

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।