ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ‘ডেথ অর ডিভিশন’ কর্মসূচি ও প্রতিবাদী মশালমিছিল

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মার্চ ২৮, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শুক্রবার (২৭মার্চ) সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর জেলা শহরের মাইজদীর প্রধান সড়কে প্রতিবাদী মশাল মিছিল করা হয়।

কর্মসূচির আয়োজনে ছিল নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং নোয়াখালী কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন। সমাবেশে অংশগ্রহণকারীরা কুমিল্লার সাইবার হামলারও প্রতিবাদ জানান এবং এই বিষয়ে ফেসবুক আইডি ও পেজে প্রতিক্রিয়া প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল, নোয়াখালী কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পাবেল,নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতা আবির তুহিন, রাহাত ও মেহেদী হাসান। মানববন্ধন ও সমাবেশে নোয়াখালীর বিভিন্ন উপজেলার কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।

সন্ধ্যায় শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত মশাল মিছিলে পদযাত্রার সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে শহরবাসী মিছিলকারীদের স্বাগত জানান। কর্মসূচির মাধ্যমে নোয়াখালীবাসী বিভাগ বাস্তবায়নের দাবি দৃঢ়ভাবে তুলে ধরেন।