ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

সুবর্ণচরে বিএনপি’র নির্বাচনী অফিস উদ্বোধন

Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ (সুবর্ণচর) নোয়াখালী প্রতিনিধি >>>

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে সুবর্ণচরে নতুন অফিস চালু করেছে বিএনপি । উপজেলার হালিম বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকালে সুবর্ণচর উপজেলার হালিম বাজারে এই অফিস উদ্বোধন করা হয়।

সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল উল্লার সভাপতিত্বে, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আহসান মোহাম্মদ তারেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য এনায়েত উল্লাহ বাবুল, সুবর্ণচর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারোয়ার হোসেন দিদার, নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সাবেক ছাত্র নেতা মাসুদ মহমুদ, সুবর্ণচর উপজেলা শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও  জোরদার করতে হবে। গণমানুষের সমর্থন নিয়ে বিএনপি নির্বাচনি মাঠে শক্ত অবস্থান গড়ে তুলবে বলেও তারা আশা ব্যক্ত করেন।