ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

সুবর্ণচরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ, সুবর্ণচর, নোয়াখালী প্রতিনিধি >>>

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রোববার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে সুবর্ণচর উপজেলা ৫নং চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ১নং ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠন।

রোববার (১৮ জানুয়ারি) বাদ আসর এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ১নং ইউনিটের ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সোলাইমানের সভাপতিত্বে, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হোসেন রোহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এর ছেলে আবু সালেহ মোঃ আব্দুল্যাহ সবুজ।

বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারন সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মীর নিজাম উদ্দিন ফারুক, বিশিষ্ঠ সমাজ সেবক মহি উদ্দিন মানিক,  সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী,

উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক আব্দুল মালেক, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল কাশেম, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রহমত চৌধুরী সেলিম, সুবর্ণচর উপজেলা মৎসজিবী দলের যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।