ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

নোয়াখালীতে হাসপাতালে নির্ধারিত সময়ে আসেনা চিকিৎসক-কর্মচারী, খাবার বিতরণেও অনিয়ম

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
জানুয়ারি ১৬, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নির্ধারিত সময়ে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত না থাকা, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা এবং রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি খাবার বিতরণে অনিয়মের অভিযোগে নোয়াখালীর সেনবাগ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস ও উপসহকারী পরিচালক জাহেদ আলমের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা নিয়মিত ও নির্ধারিত সময়ে হাসপাতালে আসেনা। কেউ সকাল ১০টার পর কেউবা আবার দুপুরের পর আসেন। এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযান চালায় দুদক। অভিযানকালে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের হাসপাতালে দেরিতে আসার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। একই সঙ্গে হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার বিতরণেও অনিয়ম পাওয়া যায়।

দুদকের এ অভিযান স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতা ও অনিয়মের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জাহেদ আলম  বলেন, প্রাথমিক তদন্তে অনিয়মের বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রতিবেদন পর্যালোচনার পর পরবর্তী আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হবে।