
প্রকৃতির নিয়মেই শীত আসে, আর শীত আসলে চোখে পড়ে ছিন্নমূল ও অসহায় মানুষের হাঁডকাঁপানো শীতের কষ্ট, তাই দেশব্যাপী এমন অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীত নিবারনের কম্বল বিতরণ শুরু করেছে সরকারি কর্মকর্তারা।
নোয়াখালীর সুবর্ণচরের ইউএনও, এসিল্যান্ড এবং সাংবাদিকবৃন্দ শীতার্থ মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিচ্ছেন কম্বল।

এই সময় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জানান, সরকার থেকে আশা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্থ প্রাকৃতিক দুর্যোগ মহামারীতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করা সরকারের লক্ষ। প্রতি বছরের ন্যায় এ বছরও শীতবস্ত্র বিতরণ করছে সরকার, রাতভর জেগে ঘুরে-ঘুরে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেওয়া হচ্ছে কম্বল।
অসহায় দুঃখীদের মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য এই কম্বল বিতরণ করা হচ্ছে,পর্যায়ক্রমে অঞ্চলবেদে পুরো শীতের সময়ে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

