ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোনাইমুড়ী প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বজরা গ্রামের জহির উদ্দিন হাজী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিয়া বজরা গ্রামের মো.জাহাঙ্গীর হোসেনের মেয়ে। আজ  দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়া ২০২৩ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর আর কলেজে ভর্তি হয়নি। বাড়িতে থেকেই সেলাইয়ের কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার (৬ ডিসেম্বর) রাতে নিজের কক্ষে ঘুমিয়ে যায়।

সকালে তার মা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ পায়নি। পরে সকাল ১০টার দিকে তার কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবার তরুণীর আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।