
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক আবাসিক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম আপরশি মারমা (২১)। সে সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিল।পাশ্ববর্তী আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমে থাকতো সে। তার গ্রামের বাড়ি বান্দরবান জেলায়।
গতকাল সোমবার রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে মরদেহ ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিক্ষার্থীরা জানায়, রাত ১১টার দিকে মারমার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয় হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। সে হলে রাতের খাবার খেতে যায়। সেখানে বন্ধু-বান্ধব ও বড় ভাইদের সাথে তাকে হাঁসি-খুঁশি দেখা যায়।
সুধারাম থানার উপপরিদর্শক (এএসআই) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাৎক্ষণিক ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
নোয়াখালী মিডিয়া/নিউজ

