ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

ঢাকার মিরপুরে ক্যামিকেল গোডাউন ও পোশাক কারখানায় আগুনে নিহত ১৬

নিউজ ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

রাজধানীর মিরপুরের রূপনগরে ক্যামিকেল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের ওই ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের অধিকাংশের লাশ আগুনে পোড়া। তাদের মধ্যে ৭জন নারী ও ৯জন পুরুষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বলেন, রাত ৮টা ৩০ মিনিটে কয়েকটি অ্যাম্বুলেন্সে ১৬ জনের লাশ হাসপাতালে আনা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, অধিকাংশ দেহ আগুনে এতটাই দগ্ধ যে চেহারা চেনা যাচ্ছে না, তবে লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়েছে।

ঢাকার মিরপুরে ক্যামিকেল গোডাউন ও পোশাক কারখানায় আগুনে নিহত ১৬

ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১৬ মিনিট পর, অর্থাৎ ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ৫টি ইউনিট কাজ শুরু করে, পরে আরও  ৭টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে আনতে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে দাহ্য ক্যামিকেল মজুত ছিল। এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।